মধ্যপ্রাচ্য নিয়ে বৈঠকে বসবেন পুতিন ও আব্বাস
১০ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬
মধ্যপ্রচ্য নিয়ে বৈঠক করবেন পুতিন ও আব্বাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, মঙ্গলবার (১৩ আগস্ট) মস্কোতে এই বৈঠক অনুষ্ঠিন হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
বৈঠক সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট দিয়েছে ক্রেমলিন। এতে বলা হয়, ‘চলমান ফিলিস্তিন-ইসরায়েল অস্থিরতা ও গাজা উপত্যকায় অভূতপূর্ব মানবিক বিপর্যয়ের আলোকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।’রাষ্ট্রীয় সফরে সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে আসেন আব্বাস। বুধবার পর্যন্ত এখানেই থাকবেন তিনি। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সাথে আলোচনার উদ্দেশে আঙ্কারা সফর করবেন
গাজা চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই হামাস নেতা ইসমাইল হানিয়েহ হত্যায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বাড়ছে। ইরান ও সৌদি আরব উভয় দেশের সঙ্গে সুসম্পর্কে থাকা রাশিয়ার পক্ষ থেকে আঞ্চলিক অস্থিরতা প্রশমনের আহ্বান জানানো হয়েছে।
১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় ব্যর্থতার জন্য মস্কোর পক্ষ থেকে একাধিকবার পশ্চিমাদেশগুলোর সমালোচনা করা হয়।
।