আরব দেশগুলোকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ট্রাম্প

Megna Tv

১২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

শুরুর দিকে যেসব আরব দেশ ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যোগ দিতে অনিচ্ছুক ছিল, তারাই এখন যুক্তরাষ্ট্রের হামলায় সক্রিয় ভূমিকা নেয়ার জন্য চাপ দিচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের হামলার প্রতিক্রিয়ায় তারা এ পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার (২ মার্চ) সিএনএনকে ট্রাম্প বলেন, বেশ কয়েকটি আরব দেশ তেহরানের আক্রমণের মুখে পড়েছে এবং সে কারণেই তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে।

ট্রাম্প সিএনএনকে বলেন, আমরা অবাক হয়েছিলাম। তারা আক্রমণাত্মকভাবে লড়াই করছে। তাদের খুব কম হামলা করার কথা কিন্তু এখন তারা পুরোপুরি আক্রমণাত্মক হয়ে উঠেছে।

সপ্তাহের শুরুতে ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার পর তেহরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখা দেয়। তারা তেল আবিব এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপ করে।

পরবর্তী দিনগুলোতে, বাহরাইন, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে আক্রমণ পরিচালনা করে ইরান। এদিকে, সোমবার ছয়টি আরব দেশের সাথে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র একটি জোরালো যৌথ বিবৃতি প্রকাশ করেছে যেখানে এই অঞ্চল জুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানকে বেপরোয়া এবং অযৌক্তিক বলে নিন্দা জানানো হয়।

সাতটি দেশ ইরানের আচরণকে ‘একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি যা একাধিক রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হিসাবে বর্ণনা করেছে। আরও বলেছে যে বেসামরিক নাগরিক এবং যুদ্ধে জড়িত নয় এমন দেশগুলিকে লক্ষ্য করা বেপরোয়া এবং অস্থিতিশীল আচরণ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আগামী দুই দিন আপনারা দারুণ কিছু দেখতে যাচ্ছেন: ট্রাম্প

#

৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন

#

কলকাতায় চিকিৎসক ধর্ষণ-হত্যা মামলায় সুপ্রিমকোর্টের স্বপ্রণোদিত পদক্ষেপ

#

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আধিপত্য

#

পশ্চিমবঙ্গে বাড়ি ফেরার পথে ৯ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা

#

ইউরোপের জ্বালানির নিয়ন্ত্রণ হতে যাচ্ছে তুরস্কের

#

‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলি মারা গেছেন

#

বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটাতে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

#

শান্তি আলোচনার আশায় কমলো তেলের দাম

#

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিশাল সমাবেশ

সর্বশেষ

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

#

পথ হারালে এই জাদুঘরেই খুঁজে নেব নতুন পথ: ড. ইউনূস

#

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলেন ইসরায়েলি আদালত

#

‘জুলাই আন্দোলন কারও একার নয়, গণতন্ত্রকামী সবার অবদান’

#

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, মেলোনি-সানচেজের মধ্যে উত্তেজনা

#

গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা

Link copied