যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আজ

Megna Tv

২৪ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস আজ। ১৭৭৬ সালের এই দিনে ব্রিটিশ শাসন থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেন মার্কিন নেতারা। ১৩টি রাজ্য নিয়ে দেশটির স্বাধীনতা ঘোষণা করা হয়। সেই হিসেবে আজ দেশটির ২৪৮তম স্বাধীনত দিবস।

যুক্তরাষ্ট্রের প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয় ১৭৭৭ সালের ৮ জুলাই। যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফিলাডোলফিয়ার এ স্বাধীনতা উদযাপন করা হয়।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস ১৭৭৬ সালের ২ জুলাই ইংল্যান্ডের শাসন থেকে আলাদা হওয়ার জন্য ভোট দেয়। এর দুদিন পর কংগ্রেস স্বাধীনতার ঘোষণাপত্রের চূড়ান্ত অনুমোদন দেয়। ২ আগস্ট আলাদা হওয়ার চূড়ান্ত স্বাক্ষর হলেও ৪ জুলাই নিজেদের স্বাধীনতা দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র।

২৫ হাজার মার্কিন ও ২৭ হাজার ব্রিটিশ এবং জার্মান সেনাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পায় যুক্তরাষ্ট্র। এ দিনটি উপলক্ষে স্ট্যাটু অব লিবার্টিকে বর্ণিল আকারে সাজানো হয়। এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছর কুচকাওয়াজ এবং কনসার্টের আয়োজন করা হয়। এ ছাড়া এ দিবসের অন্যতম আকর্ষণ হলো চোখ ধাঁধানো আতশবাজি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

#

বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান: জেনারেল আহমদ ওয়াহিদি

#

‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত পিছু হটবে না ইরান’

#

ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, জাপানের প্রধানমন্ত্রীকে পেজেশকিয়ান

#

ট্রাম্প বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

Link copied