স্কুলে ৩ দিনের ছুটি শুরু

Megna Tv

৮ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
সংগৃহীত ছবি

দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এসব ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাদ্রাসাগুলোতে ১২ ও ১৩ এপ্রিল ক্লাস চলবে। শুধুমাত্র ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে মাদ্রাসাগুলো বন্ধ থাকবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার জানান, পহেলা বৈশাখ একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসব হলেও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সব ধরনের সাংস্কৃতিক বা ধর্মীয় উৎসব সমানভাবে প্রযোজ্য নয়। তাই তাদের ছুটির তালিকা আলাদা রাখা হয়েছে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশের মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। নোটিশে বলা হয়েছে, তিন দিনব্যাপী এ ছুটিতে স্কুল ও কলেজ শাখার সব ধরনের পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচ দিন দেশের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধ থাকছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সন্তানের প্রাণ বাঁচাতে মায়ের কিডনি দান, দরকার মানবিক সহায়তা

#

হুমায়ূন আহমেদের “নন্দিত নরকে” উপন্যাস নিয়ে সাহিত্য আড্ডা

#

শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদের বোনাস নিয়ে নতুন নির্দেশনা

#

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

#

পদত্যাগ করলেন শেহরীন মোনামি

#

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

#

শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থাকে আরও নিরাপদ করতে সরকারের উদ্যোগ, ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

#

রংপুরে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

#

এ বছরের ডিসেম্বরে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

Link copied