পুলিশ দেখে দৌঁড়ে পালাল জামায়াতের ৮ নেতা

Megna Tv

২৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
নাশকতার আশঙ্কায় লালমনিরহাটে জামায়াতে ইসলামীর আটক ৬ নেতাকর্মী।

লালমনিরহাটে নাশকতার আশঙ্কায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) ভোররাতে জেলা শহরের আলোরুপা সিনেমা হলের সীমানা প্রাচীরের ভিতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় দৌঁড়ে পালিয়ে যায় আরও জন।

গ্রেফতার জামায়াত নেতারা হলেন- সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের মো. এনামুল হকের ছেলে সোহেল পারভেজ (৩২), একই এলাকার আবু সিদ্দিক ওরফে ঠান্ডার ছেলে মো. মিলন মিয়া (২০), আদিতমারী উপজেলার চান্দের বাজার এলাকার অলি মাহমুদের ছেলে মো. আজিম উদ্দিন (৫৮), একই এলাকার আব্দুল হামিদের ছেলে আবু তাহের (৪০), আদিতমারী উপজেলার উত্তরপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে মো. মমিনুল ইসলাম সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাসুরিয়া এলাকার ছকিয়ত আলীর নাবালক ছেলে মো. রাকিব হাসান (১৭)

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, নাশকতার উদ্দেশে জামায়াতে ইসলামীর একদল নেতাকর্মী শহরের আলোরুপা সিনেমা হলের সীমানা প্রাচীরের ভিতরে অবস্থান করে নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জামায়াতের নেতাকে গ্রেপ্তার করা হয়। এসময় জামায়াতের আরও নেতাকর্মী পালিয়ে যায়। আটক জামায়াত নেতাসহ মোট ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied