ইউপিডিএফের ২ কর্মীকে গুলি করে হত্যা

Megna Tv

২৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ইউপিডিএফ কর্মী নিহত

রাঙামাটির লংগদুতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে লংগদু উপজেলার বড়হাড়ি কাবার ভালেদি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও ধন্য মনি চাকমা।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লংগদু উপজেলার বড়হাড়ি কাবার ভালেদি ঘাট পার্শ্ববর্তী স্থানে ৭/৮ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালালে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও সমর্থক ধন্য মনি চাকমা নিহত হন।

উনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) রাঙামাটির সংগঠক সচল চাকমা এক বিব্রতিতে নিহতদের নিজেদের কর্মী সমর্থক দাবি করে ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেছেন। তিনি এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, ওই এলাকায় জেএসএসের কোনো কার্যক্রম নেই। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়ে থাকতে পারে। তাদের নিজেদের অপর্কমের দায় আমাদের ওপর চাপানোর অপচেষ্টা করছে।

লংগদু থানার ওসি হারুনুর রশিদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিতে দুজন নিহতের খবর আমরা শুনেছি। ঘটনাস্থলের দিকে যাচ্ছি। সেখানে গেলে ঘটনার সত্যতা এবং বিস্তারিত জানা যাবে।

রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, শনিবার সকালে লংগদুতে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুজন মারা যান। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৪১ লাখ ৭ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

#

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সমৃদ্ধি নিয়ে আসবে: ইউএই প্রেসিডেন্ট

#

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

#

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ ও অস্ত্রাবাজির ঘটনায় গ্রেফতার ২৪

#

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে কী কী চুক্তি-সমঝোতা স্মারক সই হলো

#

মন্ত্রীরা কে কোন দায়িত্ব পেলেন

#

দূরপাল্লার সব ট্রেনে যুক্ত হচ্ছে ফ্রি ওয়াইফাই

#

কুমিল্লায় ব্লাড লাইফ সেচ্ছায় রক্তদান সংগঠনটির আত্মপ্রকাশ

#

প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ কুমিল্লার উদ্দোগে প্রায় ২শতাধিক নাজেরা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

#

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied