দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা

Megna Tv

১৬ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। দায়িত্ব নেওয়ার এক সপ্তাজের মধ্যে যুগান্তকারী এক উদ্যোগের ঘোষণা দিলেন তিনি। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে হবে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট। খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি ঘটানো ও বিকল্প আয়ের উৎস তৈরির জন্যই স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করতে চান তিনি। এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘এ বিষয়টি প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। কোনও একটা সমাধানে না পৌঁছানো পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে চাই না। দ্রুততম সময়ের মধ্যে আপনারা সংবাদ পাবেন।’এছাড়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ অন্যান্য ফেডারেশনের দুর্নীতি-অনিয়মের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আসিফ মাহমুদ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

দ্রুততম ১০০ টেস্ট ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্থ

#

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের প্রশংসায় ক্রিকেট বিশ্ব

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

Link copied