খেলতে আপত্তি জানানোয় বাদ পড়ে সাকিবের দল বাংলা টাইগার্স

Megna Tv

৬ ঘন্টা আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

সাকিব আল হাসান কোথাও খেলতে যাবেন; কিন্তু বিতর্কের জন্ম দেবেন নাএমনটা না ঘটলেই বরং অবিশ্বাস্য মনে হতে পারে।

কানাডায় গ্লোবাল টি–টোয়েন্টি খেলতে যাওয়া সাকিব কদিন আগে এক প্রবাসী বাংলাদেশি দর্শকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন। এবার তো

বড়সড় কাহিনিই ঘটিয়ে ফেললেন। বৃষ্টিবিঘ্নিত এলিমিনেটর ম্যাচে পরশু সুপার ওভার খেলতে অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তাঁর

দল বাংলাটাইগার্স মিসিসাগা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো আজ এই তথ্য জানিয়েছে।

শুক্রবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স। ম্যাচের ২৪ ঘণ্টা পেরোতো না পেরোতেই উঠে এলো চাঞ্চল্যকর এক তথ্য। এলিমিনেটর ম্যাচে নাকি সুপার ওভার খেলতে আপত্তি জানান সাকিব, তাতেই বিদায় হয়ে গেছে তার দলের। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকইনফো' প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

এমনিতেই ঘরে-বাইরে বেশচাপের মধ্যে রয়েছেন সাকিব। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে ব্যস্ত ছিলেন তিনি। কদিন আগে এক প্রবাসী সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়ে সংবাদ শিরোনাম হন। এখন নতুন আরেক বিতর্ক।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এলিমিনেটর ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হয়। আম্পায়াররা সিদ্ধান্ত নেন সুপার ওভার করে ম্যাচের ফলাফল নির্ণয়ের।এখানেই সমস্যা তৈরি হয়। সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মাঠে নামতে অস্বীকৃতি জানায়। ফলে সিদ্ধান্ত নেওয়া হয় সাকিবদের বিরুদ্ধে। সুপার ওভারে দল না নামানোয় বাংলা টাইগার্স ছিটকে যায় টুর্নামেন্ট থেকেই।

সাকিবদের মাঠে না নামার অবশ্য একটা যুক্তিযুক্ত কারণ ছিল। যদি ম্যাচটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে যেতো, তবে গ্রুপপর্বে পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে কোয়ালিফায়ার-টু খেলতো বাংলা টাইগার্সই। কিন্তু আম্পায়াররা সময় স্বল্পতায় শুধু সুপার ওভার খেলানোর সিদ্ধান্ত নেন। তাতেই আপত্তি তোলেন সাকিব।

 

সাকিব একা নাকি টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি। তবে বাংলা টাইগার্সের মালিক জাফির ইয়াসিন মনে করছেন, বিজয়ী নির্ধারণে সুপার ওভার নয়; বরং কমপক্ষে থেকে ১০ ওভারের ম্যাচ হওয়া উচিত ছিল।

তবে গ্লোবাল টিটোয়েন্টির প্রধান নির্বাহী জয় ভট্টাচার্যের দাবি, সিদ্ধান্তটা ম্যাচ অফিসিয়ালরা নিয়েছেন এবং সবকিছু টুর্নামেন্টের নিয়ম মেনেই হয়েছে। ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘এক ওভারের শুট আউট (সুপার ওভার) হেরে যাওয়া দলটির জন্য হৃদয়বিদারক হতো। তবু আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যেকোনো উপায়ে এই ম্যাচে (এলিমিনেটরে) যেন ফল হয়। এই সিদ্ধান্ত টুর্নামেন্টের প্রবিধানেরই অংশ। ব্যাপারে গ্লোবাল টিটোয়েন্টি কর্তৃপক্ষও বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, ‘টসের সময় টরন্টো ন্যাশনালসের অধিনায়ক (কলিন মানরো) উপস্থিত ছিলেন। কিন্তু বাংলা টাইগার্স দল মাঠে নামতে অস্বীকৃতি জানায়। এর পরিণতি কী হতে যাচ্ছে, ম্যাচ রেফারি (কৃষ্ণ হরিহরন) সাকিব আল হাসানের কাছে সেটার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেন। এরপরেই আম্পায়ার টরন্টো ন্যাশনালসকে বিজয়ী ঘোষণা করেন।

 

 #RAR

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

#

আন্দোলনকারীদের বাধার মুখে হেঁটে যেতে বাধ্য হলেন যুব মহিলা লীগ নেত্রী

#

কুমিল্লায় জমে উঠেছে আমন ধানের চারার হাট

#

কমলাপুরে ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়?

#

শিক্ষক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার, চাওয়া হবে ৩৫ দিনের রিমান্ড

#

নেত্রকোনায় অজ্ঞাত যুবক হত্যার রহস্য উদঘাটন মূল আসামি গ্রেফতার

#

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

#

রাতের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

#

আওয়ামী লীগ নেতা সাইদার হত্যা মামলায় আপন ভাইসহ ৯ জনের ফাঁসি

#

জামালপুর কারাগারের বিদ্রোহ নিয়ন্ত্রণে, ৬ বন্দি নিহত

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied