১২২ রানে অলআউট বাংলাদেশ ‘এ’ দল

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি: সংগৃহীত

ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটাররা। এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দলটি পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায়।

ওপেনার মাহমুদুল হাসান জয় ছাড়া পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার। ১১৬ বল খেলে জয় একাই করেন ৬৫ রান। বাকি ১০ ব্যাটার মিলে করেন ৫৭ রান। এর মধ্যে আবার ৮ রান ছিল অতিরিক্ত।

পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য এরই মধ্যে লাহোর পৌঁছে গেছেন নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং। তার আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে রয়েছেন টেস্ট দলের নিয়মিত খেলোয়াড় মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়রা।

পাকিস্তান ‘এ’ দলের (পাকিস্তান শাহিন) বোলারদের সামনে মুশফিক, মুমিনুল এবং শাহাদাত হোসেন দিপুরাও ছিলেন ব্যর্থ। ১৪ রান করেন মুশফিকুর রহিম, ১১ রান করেন মুমিনুল হক। শাহাদাত হোসেন দিপু কোনো রানই করতে পারেননি।পাকিস্তানের বোলারদের মধ্যে নাসিম শাহ ও মির হামজা নেন ৩টি করে উইকেট। ২ উইকেট নেন মোহাম্মদ রমিজ জুনিয়র। ১টি করে উইকেট নেন মোহাম্মদ আলি এবং উমার মির।


NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied