ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

Megna Tv

১৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি: রয়টার্স

বিশ্বকাপের রাউন্ড বত্রিশের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখলেও ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমেছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। সেই ইস্যু নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। 

এবার ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করার কথা জানিয়েছেন নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্লাভেনেস। বিবিসির প্রতিবেদন

তিনি বলেন, ‘ফেডারেশনের বোর্ড সভায় এ বিষয়টি আমি তুলেছিলাম এবং বোর্ডের সদস্যের সঙ্গে আলোচনা করেছি। আর সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৈতিকতার কথা বিবেচনা করে আমরা এই অভিযোগ দায়ের করব।’

বিশ্বকাপের শেষ ৩২ এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড পান মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী বেলজিয়ামের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা ছিল।

বেলজিয়াম ম্যাচের আগেই ফিফা হঠাৎ করে বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়, যা ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে সরাসরি ফোন করার পরেই ফিফা এই সিদ্ধান্ত নেয়। বিতর্ক সত্ত্বেও বালোগান মাঠে নামেন, তবে বেলজিয়াম ৪-১ গোলে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়।

নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্ল্যাভনেস যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ফুটবলের মৌলিক নিয়ম এভাবে ভাঙলে পুরো খেলাটাই ঝুঁকির মুখে পড়ে। রাষ্ট্রপ্রধান বা বাইরের প্রভাবশালীর কথায় যখন এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তা অত্যন্ত বিপজ্জনক নজির তৈরি করে।’

ক্ল্যাভনেস আরও উল্লেখ করেন, ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান অন্য সদস্যদের সঙ্গে কোনো আলোচনা না করেই এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা একটি স্পষ্ট ভুল পদক্ষেপ।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied