মনোনয়নপত্র কেনাটা আমার ভুল হয়েছে, আবেগে কিনেছি - সাক্কু

Megna Tv

১৪ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, ‘বিভিন্ন মাধ্যমে শুনছি ইয়াছিন ভাইয়ের সমর্থকরা বলছেন তারা আজ মনোনয়ন আনছেন, কাল মনোনয়ন আনছেন এসব দেখে আমি আর সহ্য করতে না পেরে আবেগপ্রবণ হয়ে মনোনয়নপত্র কিনেছি। তবে, এই মনোনয়নপত্র কেনাটা আমার ভুল হয়েছে। আমি এই মনোনয়নপত্র জমা দেব না এবং নির্বাচনও করব না। তবে দল যদি ইয়াছিন সাহেবকে মনোনয়ন দেয়, তাহলে আমিও নির্বাচন করব।’

সোমবার (২২ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা এসব কথা বলেন।

মনিরুল হক সাক্কু সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘ইয়াছিন সাহেব সবসময় আমার কার্যক্রমে বাধা দিয়েছেন এবং সব সময় আমার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাই হাজী ইয়াছিন সাহেবকে মনোনয়ন দিলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে হলেও নির্বাচন করব। হাজী ইয়াছিন সাহেব ছাড়া আর যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, আমি তার পক্ষেই কাজ করব। আমি বিএনপির মহাসচিবকেও বলেছিলাম ভাই, আমাকে যদি দেন তবে দিতে পারেন; আর যদি না দেন, তবে আমার দৃষ্টিতে মনিরুল হক চৌধুরী সাহেবকে দিলে ভালো হবে। আমি ওনাকে আরও বলেছি যে, আমার কথা রাখলে আমি নিজের নির্বাচনের মতোই ওনার জন্য কাজ করে বিজয় ছিনিয়ে আনব। দলের মহাসচিব আমার কথা রেখেছেন; মনির ভাই মনোনয়ন পেয়েছেন এবং আমি শুরু থেকেই ওনার সাথে কাজ করছি।’

মনোনয়নপত্র কেনা প্রসঙ্গে সাক্কু বলেন, ‘আমি দেখলাম ইয়াছিন ভাই বিভিন্ন জায়গায় গণসংযোগে গিয়ে নিজে মালা পরছেন, আবার মানুষকেও মালা পরিয়ে দিচ্ছেন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছেন। এছাড়া একবার ১২ তারিখ, একবার ১৬ তারিখ, আবার ১৮ তারিখ এসব বলে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। এতে রাগের মাথায় আমি মনোনয়নপত্র কিনে ফেলি। তবে কেনার পর আমি বুঝতে পারছি যে, এটি কেনা আমার ভুল ছিল।’


এক প্রশ্নের জবাবে নিজের বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে সাক্কু বলেন, ‘আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলাম। তখন মহাসচিবকে বলেছিলাম আপনার দল তো এখন ক্ষমতায় নেই যে আমাকে মেয়র বানিয়ে দেবেন; দল যখন ক্ষমতায় আসবে তখন দেখা যাবে। এই কথাগুলো বলেই আমি চলে এসেছি। এরপর আমি আর কোনো চিঠি দেব না।’
২০২২ সালের ১৯ মে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে মনিরুল হক সাক্কুকে বহিষ্কার করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ইউক্রেনে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

Link copied