নির্বাচনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৯১ আসনে ১৮০ প্লার্টুন বিজিবি মোতায়েন

Megna Tv

২৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৯১টি আসনে ১৮০ প্লার্টুন বিজিবি মোতায়েন করা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বিজিবি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। 

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৯১টি আসনে ১৮০ প্লার্টুন বিজিবি মোতায়েন করবে বিজিবি। এছাড়াও যশোরের শার্শা ও চৌগাছাসহ বিভিন্ন এলাকায় অন্য বাহিনীর সাথে কাজ করবেন তারা। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর দায়িত্বাধীন এলাকায় ৩টি (গোপালগঞ্জ, নড়াইল ও যশোর) জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। 

এছাড়া নির্বাচনী এলাকায় ১১টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ২টি উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের সাথে যৌথভাবে দায়িত্ব পালন করবে।


উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে তফসিল ঘোষণার পর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর দায়িত্বাধীন নির্বাচনী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য রেকি সম্পন্ন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে মধ্যে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন সম্পন্ন করা হবে।

বিজিবি মোতায়েনের পর ৩টি জেলার গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তায় টহলের মাধ্যমে ভোটকেন্দ্র রেকি করার কাজও করবে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা। 

এছাড়াও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিজিবি সদস্যরা সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে অপারেশন ডেভিল হান্ট-২ এ অংশগ্রহণ করছে। 

উল্লেখ্য, নির্বাচন চলাকালীন দুষ্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনসচেতনামূলক সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ করার এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

এখাড়াও যশোর আঞ্চলিক সদর দপ্তরের অবশিষ্ট ৬টি ব্যাটালিয়ন ১৫টি জেলার ৯২টি উপজেলার ৫১টি সংসদীয় আসনে ৭৯টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করবে এবং প্রায় ১৮০ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

 






ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিকেলে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

#

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

#

মন্ত্রীরা গরিব মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন : ইসলামী আন্দোলন

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ

#

ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

#

‘আমাদের আপনাদের মতো বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা যাবে না’

#

৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক: দুদু

#

লাকসাম-মনোহরগঞ্জে দুই উপজেলার বিএনপি সংগঠনের করণীয় শীর্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত...

#

জাতীয় নির্বাচন আসলেই দেশী-বিদেশীরা ষড়যন্ত্র শুরু করে- আলী আকবর

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied