আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান

Megna Tv

৫ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
আগামী-সরকারকে-শক্তিশালী-ম্যান্ডেটের-ওপর-দাঁড়াতে-হবে-তারেক-রহমান

আগামী সরকারকে অবশ্যই শক্তিশালী জনম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দুর্বল ম্যান্ডেট নিয়ে সরকার গঠন হলে কাঙ্ক্ষিত সংস্কার ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে পড়বে। জনগণের সরাসরি সমর্থন ছাড়া বড় কোনো পরিবর্তন সম্ভব নয়।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে বিএনপি আয়োজিত ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান বলেন, নির্বাচিত সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। ‘রুল অব ল’ নিশ্চিত না করা গেলে রাষ্ট্র পরিচালনায় কোনো ক্ষেত্রেই অগ্রগতি সম্ভব নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আগামী সরকারের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, আগামীর রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অতীতে অনেককে অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি দুর্নীতির লাগাম টেনে ধরার ওপর জোর দেন। পাশাপাশি দেশের পেশাজীবী ও বিশিষ্টজনদের নতুন বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, সব সময় জনপ্রিয় সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত নয়। সঠিক ও দীর্ঘমেয়াদি কল্যাণকর সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে রাজনীতিকদের সচেতন থাকতে হবে।

রাজধানীর যানজট প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন যানজটের কারণে দেশের বিপুল অর্থ, সময় ও শ্রম নষ্ট হচ্ছে। আগামী সরকারকে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করে এই সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। ঢাকা শহরে প্রায় তিন কোটি মানুষের বসবাস ও চলাচলের বাস্তবতা বিবেচনায় নিয়ে নগর ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

এছাড়া রাজধানীর পানি সংকট, পরিবেশ দূষণ, শিক্ষা ও ক্রীড়া খাত নিয়েও বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে শাস্তির পাশাপাশি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির প্রসারে বিনিয়োগ বাড়াতে হবে।

নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের স্বাবলম্বী করতে কার্যকর নীতি গ্রহণ করা হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি, যার মাধ্যমে প্রায় দেড় কোটি কৃষককে বিভিন্ন সুবিধা দেওয়ার চিন্তা রয়েছে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied