রিমান্ডে নেয়ার সময় কারাগারের গেটে আ. লীগ নেতার মৃত্যু

Megna Tv

২২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ওয়াসিকুর রহমান বাবু। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রিমান্ডে নেয়ার সময় ওয়াসিকুর রহমান বাবু (৪৩) নামে আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার আল মামুন।

মৃত ওয়াসিকুর রহমান বাবু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। রাজধানীর বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বর্তমানে বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে ছিলেন।

কারাগারের সুপার আল মামুন জানান, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল করার সময় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হন ওয়াসিকুর রহমান। গ্রেপ্তারের পর ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়। ওই মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

আল মামুন আরও জানান, রোববার বিকালে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে তাকে হেফাজতে নিতে পুলিশের একটি দল কারাগারে আসে। পুলিশের কাছে হস্তান্তরের জন্য কারাগারের অফিস কক্ষে এনে (ভর্তি শাখায়) চেয়ারে বসানো হয়। এ সময় হঠাৎ চেয়ার থেকে ঢলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নবনির্বাচিত এমপিদের শপথ সকালে, বিকেলে মন্ত্রিসভার সদস্যদের

#

বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় ভারত-পাকিস্তানের বৈঠক

#

রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার

#

দেশব্যাপী আওয়ামী যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের কর্মসূচি ঘোষণা

#

ভোরে জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল

#

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী যেমন হতে পারে এমপি নজরুলের ভবিষ্যৎ

#

তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী প্রচারণা

#

তৌফিক-ই-ইলাহী ৪ দিনের রিমান্ডে

#

জাতিসংঘকে হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে চিঠি দেবে বিএনপি

#

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied