আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল, মাস্টারস ইভেন্ট

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল, মাস্টারস ইভেন্ট


সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে অনুষ্ঠানরত ২৯ আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল, মাস্টারস ইভেন্টের পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৫ খেলায় সাড়ে তিন পয়েন্ট নিয়ে ১৫ জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। পাঁচ খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ২ পয়েন্ট, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দেড় পয়েন্ট ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব এক পয়েন্ট পেয়েছেন।

পঞ্চম রাউন্ডের খেলা গতকাল (রোববার) বাংলাদেশ সময় রাত ৭-০০ হতে শুরু হয়। পঞ্চম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ইসরাইলের ফিদে মাস্টার মুসিউক লিয়রকে, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ফিদে মাস্টার মাহদাবি রেজার কাছে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের আন্তর্জাতিক মাস্টার প্রানেথ ভুপ্পালার কাছে ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভিয়েতনামের আন্তর্জাতিক মাস্টার পাম লি থাও ইয়েনের কাছে হেরে যান।

আজ (সোমবার) ষষ্ঠ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার সুলেইমানলি আইদিনের সাথে, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের আন্তর্জাতিক মাস্টার জি,বি, হার্ষাবর্ধনের সাথে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের ক্যান্ডিডেট মাস্টার মায়াক চক্রবর্তীর সাথে ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া রাশিয়ার  পোপোভ ম্যাক্সিমের সাথে খেলেন। ষষ্ঠ রাউন্ডের খেলা আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭-০০ টায় শুরু হয়।  
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied