বাংলাদেশি সমর্থকদের বিশ্বকাপ উপভোগে বাধা ‘টাইম জোন’!

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বাংলাদেশ ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। অংশ নেবে রেকর্ড ২০টি দেশ। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে এতো বেশি দলের অংশগ্রহণের নজির নেই কোনো।

২০২২ সালে অস্ট্রেলিয়ায় হয় আগের আসর। বর্তমান চ্যাম্পিয়ন হিসেব আসর শুরু করবে ইংল্যান্ড। রেকর্ড সংখ্যক অংশগ্রহণে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়েজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।

দুই দেশের সঙ্গে টাইম জোনের (সময় অঞ্চল) বিশাল পার্থক্য রয়েছে বাংলাদেশ তথা পুরো ভারতীয় মহাদেশের। তাই ১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ধুম-ধারাক্কার বিশ্ব আসরের। আর বাংলাদেশে সেটি হয়ে যাচ্ছে পরদিন অর্থাৎ ২ জুন।

ক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাগতিকদের সঙ্গে কানাডার ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপের মাঠের লড়াই। কিন্তু ১১ ঘণ্টা এগিয়ে থাকায় টাইম জোন অনুযায়ী বাংলাদেশে ম্যাচটি মাঠে গড়াবে ২ জুন ভোর সাড়ে ৬টায়।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজেও হবে বিশ্বকাপের ম্যাচ। টাইম জোনের ফারাকের কারণে এখানকার ম্যাচগুলো হবে বাংলাদেশ সময় মধ্যরাতে। ১৮ জুন পর্যন্ত চলবে গ্রুপপর্বে ম্যাচে। প্রতিদিন অন্তত একটি করে ম্যাচ রয়েছে। আবার কখনো কখনো দুটি বা তিনটি করেও ম্যাচ সূচিতে রয়েছে।

যুক্তরাষ্ট্রে এবং ওয়েস্ট ইন্ডিজের আলাদা টাইম জোনের কারণে বাংলাদেশসহ ভারত-পাকিস্তান-নেপালে ভিন্ন ভিন্ন সময়ে হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। এই যেমন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টা, ভোর সাড়ে ৬টা, রাত সাড়ে ৮টা, রাত সাড়ে ৯টা, রাত ১১টা ও রাত ১টায় মাঠে গড়াবে বিশ্বকাপের ম্যাচ।

গ্রুপপর্ব শেষে হবে সুপার এইট। ১৯ জুন শুরু হয়ে সেরা ৮ দলের লড়াই চলবে ২৫ জুন পর্যন্ত। এই পর্বে বেশিরভাগ সময় দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এবার ম্যাচ শুরুর সময় থাকবে নির্দিষ্ট, সাড়ে ৬টা আর রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময়)।

এরপর একই দিন ২৭ জুন মাঠে গড়াবে দুইটি সেমিফাইনাল। ফাইনালে ওঠার লড়াই শুরুর সময়ও নির্দিষ্ট, সাড়ে ৬টা আর রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময়)। আর ২৯ জুন শনিবার হবে ফাইনাল। বার্বাজোজে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে শিরোপা জয়ের লড়াই। যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা।

টাইম জোনের ভিন্নতার কারণে বিভিন্ন সময়ে খেলা মাঠে গড়ানোয়, বিশ্বকাপ উপভোগ করতে কিছুটা সমস্যা হওয়ার কথা বাংলাদেশ তথা উপমহাদেশের ক্রিকেট প্রেমিদের।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied