বিসিবি থেকে সরছেন পাপন

Megna Tv

৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি: সংগৃহীত

টানা তিন মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পাল করছেন নাজমুল হাসান পাপন। সবশেষ ৬ অক্টোবর ২০২১ সালে তিনি বিসিবির সভাপতি নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন নির্বাচিত হয়েছেন তিনি। এবার তিনি মন্ত্রিপরিষদের মন্ত্রীও হচ্ছেন।

গতকাল বুধবার নতুন মন্ত্রিসভা গঠনে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরই নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নিতে ফোন পান অনেকে। এর মধ্যেই নাম আসে পাপনের। ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রীদের তালিকায় ২৩ নম্বরে নাম আসে পাপনের।

এরপরই জল্পনা-কল্পনা শুরু হয়েছে বিসিবির নতুন সভাপতি নিয়ে। সংশ্লিষ্টদের মতে পাপন পূর্ণ মন্ত্রী হলে তার পক্ষে আর বিসিবির দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে ক্ষেত্রে বিসিবি দায়িত্বে নতুন কে আসবে, সেটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এর আগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানে ছেলে পাপন নির্বাচনে ১ লাখ ৯৪ হাজার ৯৪৯ বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied