আজ উদ্বোধন হচ্ছে কুমিল্লা বাণিজ্য মেলা

Megna Tv

১৬ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
৭ টি ইসলামি সংগঠনের সাথে বৈঠক ।কুমিল্লা প্রতিনিধি: এইচ এম মহিউদ্দিন

আজ উদ্বোধন হচ্ছে কুমিল্লা বাণিজ্য মেলা

কুমিল্লা নগরীর পুরাতন বিমানবন্দর এলাকার রাজাপাড়ায় আয়োজিত বাণিজ্য মেলা পাঁচটি শর্ত মেনে পরিচালনার বিষয়ে আয়োজক ও বিভিন্ন সংগঠনের মধ্যে সমঝোতা হয়েছে। মেলায় হাউজি, সার্কাস, জুয়া কিংবা কোনো ধরনের অশালীন কার্যক্রম রাখা হবে না। একই সঙ্গে প্রবেশ টিকিট বা কুপনের নামে প্রতিদিন র‍্যাফেল ড্রও করা যাবে না। এছাড়া শহর বা শহরের বাহিরে ভাসমান কোন টিকিট বিক্রি করা যাবে না। 

আজ রোববার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক বৈঠকে কুমিল্লা বাণিজ্য মেলা নিয়ে বিভিন্ন দাবির বিষয়ে আলোচনা হয়। পরে হেফাজতে ইসলাম বাংলাদেশসহ সাতটি সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি স্থগিত করা হয়।

বৈঠকে মেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন তারেক আহমেদ। সাতটি সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা সামছুল আলম জিলানী।

মেলা কমিটির পক্ষে তারেক আহমেদ বলেন, এই মেলার মাধ্যমে উদ্যোক্তা, ব্যবসায়ী, কর্মচারীসহ প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান ও আয়-রোজগারের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি মেলাটি তরুণদের মাদক ও নেশা থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ব্যবসায়িক কর্মকাণ্ডে উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন, বেচাকেনার সুযোগ তৈরি এবং মানুষের জন্য নিরাপদ বিনোদনের ব্যবস্থা করা। মেলায় কোনো ধরনের জুয়া, অশালীন কর্মকাণ্ড কিংবা অনৈতিক বিনোদনের সুযোগ দেওয়া হবে না।

মাওলানা সামছুল আলম জিলানী বলেন, মেলা যেন বাণিজ্যিক ও বিনোদনমূলক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং কোনোভাবেই জুয়া বা অশালীনতার মাধ্যমে পরিচালিত না হয়—এ বিষয়ে আয়োজকদের কাছ থেকে সুস্পষ্ট আশ্বাস পাওয়া গেছে। এসব শর্ত বাস্তবায়ন হলে আপত্তির বিষয়গুলো আর থাকবে না।

আয়োজকরা জানান, পুরাতন বিমানবন্দর এলাকার রাজাপাড়ায় অনুষ্ঠিত এ মেলায় স্থানীয় ও বাইরের বিভিন্ন উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। মেলার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে অস্থায়ী কর্মসংস্থানও তৈরি হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত শর্ত মেনেই মেলার কার্যক্রম পরিচালনা করা হবে এবং মেলার পরিবেশ সুন্দর, নিরাপদ ও পরিবারবান্ধব রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied