উদ্ধার হলো পদ্মায় ডুবে নিখোঁজ চারজনের মরদেহ

Megna Tv

২৮ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

রাজশাহীর পদ্মা নদীর চর মাজার দিয়ার এলাকায় নৌকাডুবির ৪৮ ঘণ্টা পর ৪ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে স্থানীয় লোকজন নিখোঁজদের মরদেহ উদ্ধারে নৌকা নিয়ে বেরিয়ে পড়েন। রাত ১০টার দিকে দু’জন এবং মঙ্গলবার ভোরে অপর দুইজনের মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলেন, এনামুলের ছেলে মো. রাজু, এন্তাজুলের ছেলে মো. সবুজ, খলিলের ছেলে মোহাম্মদ আলী এবং কালামের ছেলে মো. ফারুক। নিহত চার জন চরমাঝার দিয়ার এলাকার বাসিন্দা।

পবা উপজেলার ৪নং হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাতে স্থানীয় লোকজন নিখোঁজদের মরদেহ উদ্ধারে নৌকা নিয়ে বেরিয়ে পড়েন। রাত ১০টার দিকে দুজন এবং মঙ্গলবার ভোরে অপর দুই জনের মরদেহ ভারতীয় সীমানা পেরিয়ে বাংলাদেশ চরের অংশে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে উপরে আনা হয়।

গত রোববার সন্ধ্যা ৭টার দিকে পদ্মা নদী দিয়ে একটি ছোট নৌকায় ১৬ জন যাত্রী কাজ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চর মাঝারদিয়ার ঘাটের কাছাকাছি আসলে নৌকাটি ডুবে যায়। বাকিরা সাঁতার কেটে পাড়ে আসতে পারলেও ৪ জন নিখোঁজ হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন।

সোমবার সকাল ৬টা থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না বলে জানায় ফায়ার সার্ভিস। পরে স্থানীয়রা নৌকা নিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।রাজশাহী মেট্রোপলিটন নৌ পুলিশের উপ-পরিদর্শক মো. শাহরিয়ার বলেন, আজ সকালে চারটি মরদেহ উদ্ধারের ঘটনা আমরা শুনেছি। তারা পারিবারিকভাবে মরদেহগুলোর দাফন সম্পন্ন করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।


NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied