মুশতাককে নিয়ে অনিশ্চিয়তায় বিসিবি

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

চলতি বছরের এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হন পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ। প্রাথমিকভাবে এই চুক্তি সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিল। তবে তার কাজে সন্তুষ্ট হয়ে বিসিবি দীর্ঘমেয়াদি চুক্তি করার ইচ্ছা প্রকাশ করে। মঙ্গলবার (২ জুলাই) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এমটাই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে সম্প্রতি জানা গেছে, মুশতাক আগেই ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে নতুন চুক্তি করে রেখেছেন, যা আগামী মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে মুশতাককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ ব্যাপারে গণমাধ্যমকে জানান, ‘আগে থেকেই তার (মুশতাক) কিছু চুক্তি ছিল। যেমন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যেটা আছে, এর বাইরেও কিছু চুক্তি আছে। তখন অবশ্য আমরা শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওইটুক পর্যন্ত তার সঙ্গে চুক্তি করি। তার সঙ্গে আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’

মুশতাকের আগ্রহ এবং বিসিবির আশা অনুযায়ী, তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার বিষয়ে আলোচনা চলছে। এমনটাই জানান নিজাম, ‘অন্যান্য কাজের বাইরে যে সময়টা তিনি বাংলাদেশকে দিতে পারবেন, সে সময়টা দেবেন। পাশাপাশি তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।

আমরা আমাদের সামনের সিরিজগুলোর সূচি পাঠিয়েছি। সেটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব তিনি সিদ্ধান্ত জানাবেন। গত সংবাদ সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট মহোদয় জানিয়েছেন, আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি।’

মুশতাকের মতো কিংবদন্তির উপস্থিতি উঠতি লেগ স্পিনারদের জন্য বড় প্রেরণা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের পারফরম্যান্স দৃষ্টি আকর্ষণ করেছে, এবং মুশতাকের অধীনে তাকে আরও উন্নত করা সম্ভব হবে। বিসিবি আশা করছে, মুশতাক পুরো স্পিন বিভাগে তার দায়িত্ব পালন করবেন এবং তার উপস্থিতি রিশাদের মতো ক্রিকেটারদের জন্য বিশেষ অনুপ্রেরণা হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied