ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দিতে পারবেন না খাজা

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
খাজা ও তার জুতা। ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে পার্থে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্লোগানসংবলিত জুতা পরে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। যেখানে তার জুতায় লেখা থাকবে ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’। তবে পরিকল্পনা থাকলেও আইসিসির কড়া নিয়মের কারণে এমনটি করতে পারবেন না তিনি। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

এই টেস্টের আগে অবশ্য অনুশীলনে স্লোগানসংবলিত জুতা পরেছিলেন খাজা। পরে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ানে খাজা দাবি করেছিলেন, তিনি কোনো প্রতিবাদ করছেন না। তিনি শুধু মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছেন। বাঁহাতি এই ব্যাটার দাবি করেছিলেন, তিনি আইসিসির কোনো নিয়ম ভাঙছেন না। এটা ক্রিকেট অস্ট্রেলিয়ার এলজিবিটি ও আদিবাসী সম্প্রদায়ের পাশে থাকার মতো।

এখন প্রশ্ন হচ্ছে আইসিসি কী বলছে? নিয়মানুযায়ী, অনুমতি ছাড়া খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা বার্তাসংবলিত কোনো পোশাক ও সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না।

২০১৪ সালে ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিকেটার মঈন আলী ম্যাচে ‘সেভ গাজা, ফ্রি প্যালেস্টাইন’ রিস্টব্যান্ডের পরায় নিষিদ্ধ করেছিল আইসিসি। তাই খাজার এমন পদক্ষেপ বিতর্ক ছড়াতে পারে বলেই ধারণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত খাজা স্লোগানসংবলিত জুতা পরে মাঠেই নামতে পারছেন না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied