সাকিবের শেষের শুরুতে ফের অনিশ্চয়তা

Megna Tv

১৫ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

শেষ হইয়াও যেন হইলো না শেষ। সাদা পোশাকে অবসর নিয়ে সাকিবের ভাগ্য যেন এখন এই নিয়তিতেই লেখা। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলে বিদায় জানাবেন টেস্ট ফরম্যাটকে। সাকিব আল হাসানের এমন আবেদনের শুরুটা তর্ক-বিতর্কের মিশেলে থাকলেও শেষটা ঠেকেছিলো এক বিন্দুতে। অর্থাৎ দেশে ফিরছেন টাইগার ক্রিকেটের সেরা এই অলরাউন্ডার। বুধবার (১৬ অক্টোবর) পর্যন্তও শোনা গিয়েছিল এমন ইতিবাচক কথা।

MegnaTv 24

ভারত সফরের সময় টেস্ট সিরিজ চলাকালে কানপুরে সাকিব যখন তার ইচ্ছার কথা জানান, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিসিবি আত্মসমর্পণ করে বল ঠেলে দেয় সরকারের কোর্টে। শুরুতে অনিশ্চয়তার কথা বললেও অভিমানের বরফ গলতে শুরু করে সময়ের সাথে সাথে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের আত্মপক্ষ সমর্থনের পর যুব ও ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে ছিল সাহসী ভূমিকা। সাকিবকে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সবমিলিয়ে মিরপুরের ২২ গজে সাকিবের শেষটা দেখার অপেক্ষায় যখন ক্রিকেট বিশ্ব, তখনই জটিলতার নতুন সমীকরণ।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গত কয়েকদিনের বিক্ষোভের কারণে সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে। আপাতত তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে নানান জটিলতা।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সবশেষ আপডেট, নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার মাঝপথেই থামতে হয়েছে সাকিব আল হাসানকে। দুবাইয়ে বসে গুণছেন অপেক্ষার প্রহর। শেষ টেস্টটা খেলা হবে তো মিরপুরের সবুজ গালিচায়, নাকি কানপুরেই ছিল মিস্টার সেভেন্টি ফাইভের শেষ?

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টে লাল সবুজের লড়াইয়ে লাল দলের বিজয়

#

মুশফিক-মিরাজের রেকর্ড জুটিতে দ্বিতীয় সেশনও বাংলাদেশের

#

পিসিবি ও মাসুদকে ভুল ধরিয়ে বাংলাদেশকে কৃতিত্ব আফ্রিদির

#

বিপিএলের মান উন্নয়নে কাজে লাগানো হবে প্রধান উপদেষ্টার অভিজ্ঞতা

#

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের প্রশংসায় ক্রিকেট বিশ্ব

#

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

#

ইউএস ওপেনের ফাইনালে ‘প্রথম ইতালিয়ান’ সিনার

#

অস্ট্রেলিয়ার দল নর্দার্ন টেরিটোরিকে ২১ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ এইচপি দল।

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস পাল্টাতে চান শান্ত

সর্বশেষ

#

দ্রুততম ১০০ টেস্ট ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্থ

#

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের প্রশংসায় ক্রিকেট বিশ্ব

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

Link copied