বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু বদল

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু বদল

২০২৪-২৫ মৌসুমে ভারতের আন্তর্জাতিক সূচি শুরু হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। যেখানে টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটে মুখোমুখি হবে দুই দল। সিরিজের একটি ম্যাচের ভেন্যু বদল করা হয়েছে মঙ্গলবার।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল ৬ অক্টোবর ধর্মশালায়। দিন এক থাকলেও ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে

ধর্মশালায় মাঠের পরিকাঠামো উন্নয়ন এবং সংস্কারের কাজ করছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। আর সেই কারণেই এই ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে গোয়ালিয়রে।

গোয়ালিয়রে সম্প্রতি একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয়েছে। নাম শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়ে ওই স্টেডিয়ামের উদ্বোধন হবে।২০১০ সালে শেষ ম্যাচ হয়েছিল গোয়ালিয়রে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছিল। ওই ম্যাচেই ডেল স্টেইনদের বিপক্ষে শচিন টেন্ডুলকার প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে দ্বিশতরান করে নজির গড়েছিলেন।

বাংলাদেশের বিপক্ষে ভারত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ৬, ৯ এবং ১২ অক্টোবর।


NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied