‘ক্ষমতায় গেলে পাহাড়ি ও বাঙালিদের সমঅধিকার নিশ্চিত করা হবে’

Megna Tv

১৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
‘ক্ষমতায় গেলে পাহাড়ি ও বাঙালিদের সমঅধিকার নিশ্চিত করা হবে’ ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে সব ক্ষেত্রে পাহাড়ি ও বাঙালিদের সমঅধিকার নিশ্চিত করা হবে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে যুব সংলাপে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে বন্যা-জলাবদ্ধতা মোকাবিলায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এ ছাড়াও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেবে বিএনপি।

তারেক রহমান বলেন, দুর্নীতি সহ্য করা হবে না, সরকারের পক্ষ থেকে এমন বার্তা গেলে দেশে অনিয়ম-দুর্নীতি ৩০ শতাংশ কমে যাবে।

অনুষ্ঠানে বিএনপি প্রধান শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং তরুণদের পরামর্শ গ্রহণ করেন তিনি।

পলিসি টক শেষে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এরপর যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে, কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ ও দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। এরপর নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রিমান্ডে নেয়ার সময় কারাগারের গেটে আ. লীগ নেতার মৃত্যু

#

বাবার আদর্শ সমুন্নত রেখে ইনসাফ কায়েমের অঙ্গীকার মাসুদ সাঈদীর

#

বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে পানির হিস্যা নিশ্চিত করবে: হাফিজ

#

ফেসবুক থেকে আয়ের পরিমাণ জানালেন হাসনাত

#

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

#

ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, দিলেন আল্টিমেটাম

#

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

#

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কখন, জানালেন সেনাপ্রধান

#

১৫ জানুয়ারির মধ্যে মন্ত্রিপরিষদ গঠিত হতে পারে: নসরুল হামিদ

#

কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট (কুসান) এর উদ্যাগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied