কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড প্রান-আর এফ এল ডিপোতে আগুন।
২৯ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রান-আর এফ এল ডিপোতে আগুন
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় প্রাণ আরএফএল এর একটি ডিপোতে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এই আগুন লাগে। বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ চলমান আছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, গুদামটিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পুরোপুরি নিয়ন্ত্রণ হতে সময় লাগেব। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরে জানানো হবে।
কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মীর
মোহাম্মদ মারুফ বলেন, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে চিপসের প্যাকেটে
আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নেভাতে আমাদের ইউনিট গুলো কাজ করছে।