মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক নিহত

Megna Tv

৪ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক জাহিদ ইকবালকে বহনকারী গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় জাহিদ ইকবাল (৪৫) নামের এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহিদ ইকবালের বাড়ি যশোর জেলায়। তিনি চুয়াডাঙ্গায় পুলিশের ডিএসবি শাখায় কর্মরত রয়েছেন। এর আগে যশোর রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিলেন তিনি।

এ ঘটনায় জাহিদ ইকবালের বোন নার্গিস আক্তার গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কালভার্টের সঙ্গে তাদের বহনকারী গাড়িটি ধাক্কা খায়। এ সময় দ্রুত গতির অপর একটি প্রাইভেটকার এসে দুর্ঘটনাকবলিত গাড়িটিকে ধাক্কা দেয়। এতে জাহিদের গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

আহত অবস্থায় জাহিদ ইকবাল ও তার বোন নার্গিস আক্তারকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জাহিদ ইকবালের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। অপরদিকে নার্গিস আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, ‘পুলিশ পরিদর্শক জাহিদ ইকবাল একটি কালো গাড়ি নিয়ে তার আত্মীয়স্বজন মিলে ঢাকা থেকে বান্দরবান যাচ্ছিলেন। দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। আহতরা সবাই ভাইবোন, ভাগনে-ভাগনি। জাহিদ ইকবালের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অনলাইন গণমাধ্যমের জন্য বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

#

চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

#

নাসিরনগরে সাবেক দুই সংসদ সদস্যসহ ১১৮ জনের নামে মামলা দায়ের

#

দেশের বাজারে বাড়ানো হল স্বর্ণের দাম

#

ফের বাংলাদেশে প্রবেশ করল বিজিপির ৪০ সদস্য

#

কুমিল্লা রোটারী ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন

#

কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের কর্মসূচিতে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রারের (বিদেশি) মন্তব্য

#

টাকা জমিয়ে ১২০০ মিটারের সড়কটির সংস্কার

#

অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

#

বিজনেস ডাইজেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন এক্সপার্ট আইটি পার্ক

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied