কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত
২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত।ইবনুল হাসান রায়হান - কুমিল্লা প্রতিনিধি
“গোল্ডেন লাইফ-সোনালি সু-দিন” স্লোগানকে সামনে রেখে গোল্ডেন লাইফ ইনসুরেন্স লিমিটেডের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের নবায়ন প্রিমিয়াম সংগ্রহ ও উন্নয়ন সভা-২০২৬ সোমবার (১৫ জুন) কুমিল্লা রেইসকোর্স এলাকায় কোম্পানির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, ডিএমডি-২ মাওলানা মোঃ আবুল কাশেম, মোঃ শহিদুল্লাহ সুজন, মোঃ নজরুল হায়দার এবং মোসাঃ রহিমা খাতুন।
সভায় নবায়ন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন, বীমা সচেতনতা বৃদ্ধি এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, জীবন বীমা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনাকাঙ্ক্ষিত ঝুঁকি ও দুর্যোগের সময় বীমা পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করে এবং দীর্ঘমেয়াদে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সহায়তা করে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন বলেন, “ইসলামী জীবন বীমা মানুষের আর্থিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা। গ্রাহকদের আস্থা অর্জন, সময়মতো নবায়ন প্রিমিয়াম সংগ্রহ এবং মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে কোম্পানিকে আরও এগিয়ে নিতে হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব।”
তিনি আরও বলেন, বীমা খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই জনগণের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের মাধ্যমে বীমা কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রকল্পের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।