জিনিসপত্রের দাম কমানোই প্রথম অগ্রাধিকার: বাণিজ্য উপদেষ্টা

Megna Tv

২৯ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ড. সালেহ উদ্দিন আহমেদ

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসা-বাণিজ্য সহজ করা এবং জিনিসপত্রের দাম কমানোই হবে প্রথম অগ্রাধিকার। আমি নিজে একজন অর্থনীতিবিদ। আমার বিশ্বাস, জিনিসপত্রের দাম সহসাই কমিয়ে আনতে পারবে। ব্যবসা-বাণিজ্যের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।

রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘উৎপাদন ও সরবরাহ ঠিক রাখার পাশাপাশি বাজার মনিটরিং চলমান রাখলে জিনিসপত্রের দাম কমে যাবে। মানুষ শিগগিরই এর সুফল পাবে।’এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘এডিবি অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে। তারা আগামীতে এই সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছে। একইসঙ্গে বিশ্ব ব্যাংকও আমাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied