এবার বাড়লো ভোজ্যতেলের দাম

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

লিটারে ৪ টাকা বাড়লো ভোজ্যতেলের দাম। দাম সমন্বয়ের পর বোতলজাত এক লিটার তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯৯ টাকা। আর খোলা তেলের দাম ১৭৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৯ টাকা।

আজ বুধবার (২৯ এপ্রিল) ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, লিটারে ৪ টাকা করে তেলের দাম বেড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষের জন্য চাপ হবে এটা শতভাগ সত্য। কিন্তু সরকারের কিছুই করার ছিল না এক্ষেত্রে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসলে অবশ্যই তেলের দাম আবার কমানো হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied