৯০০ গোলের মাইলফলক রোনালদোর

Megna Tv

৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
৯০০ গোলের মাইলফলক রোনালদোর ছবিঃসংগৃহীত

ফুটবল ইতিহাসে আরও একটি নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব আন্তর্জাতিক মিলিয়ে ৯০০ গোলের করার অনন্য কীর্তি গড়েছেন পর্তুগিজ তারকা।

বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) রাতে লিসবনে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় পর্তুগাল। সেই ম্যাচে আরও একটি রেকর্ড নিজের করে নিলেন রোনালদো। ঘরের মাঠে দিয়োগো ডালট গোলের এগিয়ে যায় পর্তুগাল।

তবে ম্যাচের ৪১ মিনিটে স্বাগতিকদের হিরো থেকে ভিলেন বনে যান ডালট। তার আত্মঘাতী গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। প্রথমার্ধে ৩৪ মিনিটে দলকে আবারও এগিয়ে নেন ৩৯ বছর বয়সী রোনালদো। এতে জাতীয় দলের জার্সিতে টানা পাঁচ পর গোল পেলেন তিনি।

গোল দিয়ে নতুন এক রেকর্ড রচিত হয়। ক্লাব আন্তর্জাতিক মিলিয়ে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ কিংবদন্তি। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও বাড়িয়ে নিলেন তিনি।

২১৩ ম্যাচে এটি তার ১৩১তম গোল। আর ক্লাব ফুটবলে তার গোল ৭৬৯টি। সব প্রতিযোগিতা মিলিয়ে বর্তমান ক্লাব আল নাসরের হয়ে তার গোল ৬৮টি। ক্যারিয়ারের সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০টি। আর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, জুভেন্তাসের হয়ে ১০১ স্পোর্তিং লিসবনের হয়ে গোল আছে।

ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ক্লাব আন্তর্জাতিক মিলিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদোর পরের লিওনেল মেসির অবস্থান। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার গোল ৮৪২ গোলটি। ছাড়া ৭৬৫ গোল নিয়ে তালিকার তিন নম্বরে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

৯০০ গোলের মাইলফলকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গোল উৎসবের বেশ কিছু পোস্ট করেন রোনালদো। ক্যাপশনে নিজ পর্তুগিজ ভাষায় লিখেন, ‘আমরা ডান পায়ে নেশনস লিগে প্রবেশ করেছি! আমরা চলতে থাকি।

এরপরই থামস আপ এবং পর্তুগালের জাতীয় পতাকার ইমোজি ব্যবহার করেন রোনালদো।

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি, রহস্য ফাঁস করলেন আর্জেন্টাইন ডিফেন্ডারের বান্ধবী

#

ট্রাম্পের হস্তক্ষেপ বিশ্বকাপে, এবার অভিযোগ করবে নরওয়ে

#

ফাইনালের পর ওলমোকে ঘুষি, কারণ জানালেন আর্জেন্টাইন কোচ

#

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবি, অনলাইনে হাজারো ভক্তের স্বাক্ষর

#

বিশ্বকাপ শেষ হতেই বড় ধাক্কা, এফবিআইয়ের জালে আর্জেন্টিনা ফুটবল বস!

#

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? স্পষ্ট করলো দেশটির গণমাধ্যম

#

ফিনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

#

ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

Link copied