হাদির ওপর হামলা কারা করেছে, জানালেন আইজিপি

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬


#
সংগ্রহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় পুলিশকে ‘অলআউট’ অভিযানে নামানোর ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।

আইজিপির মতে, যারা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চায়, তারাই এই হামলার সঙ্গে জড়িত।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।

আইজিপি বলেন, “নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলা চালানো হয়েছে বলে আমাদের ধারণা। হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা কাজ করছি এবং ব্যর্থ হব না।”তিনি আরও বলেন, “এটা তারাই করেছে যারা চায় নির্বাচন না হোক বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হোক। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”

হামলার ফলে রাজনীতি বা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, “এখন মূল লড়াই হলো— হামলাকারী কারা এবং এর পেছনে কারা আছে, তা খুঁজে বের করা। আমরা অবশ্যই তা করব। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ অলআউট অভিযানে নামবে।”

তিনি জানান, শুক্রবার রাত থেকেই সারাদেশে এই ধরনের অভিযান শুরু করা হবে।এদিকে আসন্ন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন বা হবেন, তাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন আইজিপি মো. বাহারুল আলম। তিনি বলেন, “যাদের আমরা ভলনারেবল মনে করছি, তাদের সবাইকে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে।”নিরাপত্তা ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা হবে— এ প্রসঙ্গে আইজিপি বলেন, “আমাদের কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। গত কয়েক দশক ধরে যে পদ্ধতিতে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেই পদ্ধতিতেই দেওয়া হবে। প্রয়োজনে সশস্ত্র প্রহরী থাকবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো প্রার্থীদের ঝুঁকি নির্ধারণ করে প্রয়োজনীয় সতর্কতা ও নির্দেশনা দেবে— কোথায় যাবেন, কোথায় যাবেন না, এসব বিষয়ে।”


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিশ্ব মানবাধিকার কমিশন দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

#

পাঁচদিন পর কেমন থাকবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস

#

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যায় ৫ জন আটক

#

সব অপরাধীর বিচার করা হবে: প্রধান উপদেষ্টা

#

মধুখালীতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে তারা মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

#

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড প্রান-আর এফ এল ডিপোতে আগুন।

#

বিটিসিএল এর হিন্দু কর্মচারীকে চাঁদার দাবিতে বিশেষ অঙ্গ কেটে ভারতে পাঠানোর হুমকি

#

বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান

#

হাজী আমিন উর রশীদ ইয়াসিন মঙ্গল কামনায় বিএনপি’র মনোনয়ন দেয়ার জন্য রোজা ও গণইফতার

#

মৌলভীবাজারে বন্যা, ভয়ানকভাবে বাড়ছে পানি , প্লাবনে বন্দি দেড় লক্ষাধিক মানুষ

Link copied