সোনার দামে নতুন রেকর্ড বিশ্ববাজারে

Megna Tv

২৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সোনার দামে নতুন রেকর্ড

বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে । এবার প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৫০০ ডলার ছুঁয়েছে। যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে দামি এই ধাতু।

গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৪২৮ দশমিক শূন্য ৭ ডলার। সপ্তাহ শেষে সেখান থেকে বেড়ে প্রতি আউন্স সোনার দাম হয় ২ হাজার ৫০৭ দশমিক ৮২ ডলার।

বিশ্ববাজারে দাম বৃদ্ধির ফলে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হতে পারে। বর্তমানে দেশের বাজারে রেকর্ড দামেই সোনা বিক্রি হচ্ছে। নতুন করে দাম বাড়ানো হলে আরও উচ্চতায় উঠবে সোনার দাম।

দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক সদস্য বলেন, ‘বিশ্ববাজারে সোনার দাম যে হারে বেড়েছে, তাতে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় বাজারে পাকা সোনার দাম পর্যালোচনা করে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেবে। সোনার দাম কতটা বাড়ানো হবে সেই সিদ্ধান্ত কমিটি নেবে। দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করার পর এরই মধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ১০০ ডলার বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই এখন দেশের বাজারে সোনার দাম বাড়বে।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন : প্রধানমন্ত্রী

#

রেমিট্যান্স নিয়ে সুখবর আবারও

#

এনবিআরের তদন্তের আওতায় এসআলম ও তার পরিবারবর্গ

#

কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক চট্টগ্রাম বিভাগ-০২ এর ব্যবস্থাপক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

#

কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!

#

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কার্যকর হলে বছরে ১,৩২৭ কোটি টাকার রাজস্ব হারাতে পারে সরকার: সিপিডি

#

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের বোনাস শেয়ার অনুমোদন

#

পড়ে যাওয়া দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

#

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

#

বিসিক উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকার ঋণ তহবিল হচ্ছে: শিল্পমন্ত্রী

Link copied