শিক্ষার্থীর পা ভেঙ্গে দেয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী

Megna Tv

১৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
শিক্ষার্থীর পা ভেঙ্গে দেয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রায়তী নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আল আমিন (৯) নামের এক ২য় শ্রেণির শিক্ষার্থীকে আঁছাড় দিয়ে পা ভেঙ্গে দেয়ার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের আরেক শিক্ষার্থীর বাবা নুরুন্নবী মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ।

এ ঘটনাটি নিরসনে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ওই প্রতিষ্ঠান চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান,গত ৪ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও রায়তী নড়াইল গ্রামের ভ্যানচালক গোলাম কাদের মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে একই শ্রেণির নুসরাত খাতুনের খেলাধূলা করার সময় ঝামেলা হয়। বিষয়টি নুসরাত স্কুল সংলগ্ন বাড়ীতে এসে তার বাবাকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে নুসরাতের বাবা নুরুন্নবী মিয়া বিকাল প্রায় ৪টার দিকে স্কুলে এসে আল আমিনকে টেনে হেঁচড়ে মারধর করে এবং গলা ধরে শূন্যে তুলে বারান্দায় পাকা মেঝেতে আঁছাড় দেয়। এতে ওই শিশুর ডান পায়ের হাঁটু ভেঙে যায়। শিশুটির আত্মচিৎকারে স্থানীয়রা আসার আগেই নুরুন্নবী মিয়া দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে সৃষ্ট এই ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষুব্ধ হয়ে ওঠেছে এলাকাবাসী।

এ তথ্য নিশ্চিত করে আহত শিক্ষার্থীর পিতা গোলাম কাদের মিয়া বলেন,এ ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষককে জানানো হয়। আমার ছেলেটির পায়ের অবস্থা খারাপের দিকে। এর সঠিক বিচার দাবি করছি।

রায়তী নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম সরকার শামীম জানান,ওই ঘটনাটি নিরসনের জন্য বৃহস্পতিবার দুপুরে স্কুলে বসা হয়েছিলো। ব্যাপারটি সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে ঘটনাটি সুরাহা না হলে আহত আল আমিনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সারাদেশে ১১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

#

হাজার হাজার যুবকের স্বপ্ন এখন কুমিল্লা এক্সপার্ট আইটি পার্ক

#

কড়াইল বস্তিবাসীর জীবনযুদ্ধে নতুন আশা, মঙ্গলবার ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

রাঙামাটিতে আ.লীগ নেতার মার্কেটে জুয়ার আসর, আটক ৩৯

#

দূরপাল্লার বাসভাড়া তালিকা প্রকাশ করল বিআরটিএ, কোন রুটে কত বাড়ল

#

সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি!

#

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

#

ফেনীর হাসপাতালে রাস্তা ও গাছতলায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা

#

কুমিল্লায় ভয়ংকর রূপে গোমতী নদী; ২লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে

#

চট্টগ্রামের প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা নিষিদ্ধ

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied