রেললাইনের পাশে মিলল অটোরিকশা চালকের লাশ

Megna Tv

২৭ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
কুমিল্লায় রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লার নাঙ্গলকোটে নুরুন্নবী (৩৮) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে লাকসাম রেলওয়ে (জিআরপি) পুলিশ। শুক্রবার (১০ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট-হাসানপুর রেলস্টেশনের মাঝামাঝি মাঝিপাড়া গ্রাম নামক স্থান থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহত নুরুন্নবী পৌর সদরের খান্নাপাড়া গ্রামের মৃত তিতা মিয়ার ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, রাতে অন্য কোথাও নুরুন্নবীকে হত্যা করে পরিকল্পিতভাবে রেললাইন পাশে রেখে গেছে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের মাঝিপাড়া গ্রামে একটি যুবকের লাশ পড়ে থাকার খবরে লোকজনের ভিড় জমে। নিহতের বড় ভাই আনিসুল হক খবর পেয়ে রেললাইনের পাশে এসে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন। তিনি বলেন, এটা ট্রেনে কাটা না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে নুরুন্নবী। হঠাৎ তার মোবাইলে একটি কল আসে। কলটি রিসিভ করে সে ঘরের বাইরে চলে যায়। ঘর থেকে বের হওয়ার সময় সে আমাকে বলে, চলে আসতেছি তুমি ঘুমিয়ে পড়। তখন আমি ঘুমিয়ে যাই। রাতে আর সে ঘরে ফেরেনি। সকালে খবর আসে রেললাইনের পাশে একটি লাশ পড়ে আছে। তখন দ্রুত সেখানে গিয়ে দেখি আমার স্বামীর লাশ। তাকে হত্যা করে লাশ সেখানে ফেলে গেছে হত্যাকারীরা।

লাকসাম জিআরপি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করি। নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ, ৫০ গাড়ি ভাঙচুর

#

ব্যক্তি-পর্যায়ে কাউকে হেনস্তা না করার আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

#

পাথরবিহীন রেলপথে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

#

লাকসামে বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ত্রান সামগ্রী বিতরণ

#

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

#

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

#

ডাকাতিয়া নদীতে নৌকা ডুবে প্রাণ গেল ভাইবোনের

#

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

#

বিজনেস ডাইজেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন এক্সপার্ট আইটি পার্ক

#

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মির্জা ফখরুল

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied