পাথরবিহীন রেলপথে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

Megna Tv

১৬ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
পাথরবিহীন রেলপথে চলছে ট্রেন।

রাজবাড়ীর গোয়ালন্দ বাজার থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার ঝুঁকিপূর্ণ রেললাইনে চলাচল করছে ট্রেন। উঁচুনিচু আঁকাবাঁকা রেললাইনে নেই পাথর। খুলে গেছে সংযোগ পয়েন্টের নাট-বল্টু। বহু বছরের পুরানো কাঠের স্লিপারগুলো পচে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এদিকে ট্রেনের গতি কমিয়ে চলাচলের নির্দেশনা দিয়েই দায় সারছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেল রুট দিয়ে প্রতিদিন খুলনা থেকে নকশীকাঁথা একপ্রেস মেইল ট্রেন যাত্রী নিয়ে গোয়ালন্দঘাট রেলস্টেশনে আসে। স্টেশন থেকে যাত্রী নিয়ে ট্রেনটি আবারও খুলনার উদ্দেশে ছেড়ে যায়। ছাড়া রুট দিয়ে প্রতিদিন কুষ্টিয়ার পোড়াদহ থেকে গোয়ালন্দঘাট রেলস্টেশন পর্যন্ত দুটি শাটল ট্রেন চলাচল করে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জরাজীর্ণ রেললাইনে ছিটকে পড়ার ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। লাইনের ওপর রেল উঠতেই তিন থেকে চার ইঞ্চি ডেবে যায় স্লিপার। উঁচুনিচু আর আঁকাবাঁকা রেললাইনে নেই পাথর। অধিকাংশ ফিসপ্লেট জং ধরে ক্ষয় হয়ে গেছে। খুলে গেছে সংযোগ পয়েন্টের নাট-বল্টু। বহু বছরের পুরানো কাঠের স্লিপারগুলো পচে গেছে।

স্থানীয়রা বলছেন, গত ১০ বছরে সারাদেশে রেলের উন্নয়নে সরকারের খরচ হয়েছে ৭২ হাজার কোটি টাকা। অথচ সেসব উন্নয়নের ছিটেফোঁটাও লাগেনি রাজবাড়ীর রেললাইনটিতে। ঝুঁকিপূর্ণ রেললাইনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

স্থানীয়রা জানান, রেল লাইনটি খুবই ঝুঁকিপূর্ণ। রেললাইনে পাথর নেই। কাঠের স্লিপারগুলো ব্রিটিশ আমলের। এর বেশির ভাগ পচে গেছে। রেললাইনে নাট-বল্টু নেই। প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত ২৮ আগস্ট রেল রুটে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে রুটটিতে ১১ ঘণ্টা বন্ধ থাকে রেল যোগাযোগ। লাইনটি সংস্কারের উদ্যোগ না নিলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্কুলছাত্র আরিফ শেখ জানায়, রেললাইনের পাশ দিয়ে তাদের স্কুলে যাতায়াত করতে হয়। যখন হেলেদুলে ট্রেন আসে তখন মনে হয় যেন গায়ের ওপরে পড়ছে। অনেক ভয়ে থাকতে হয়।

বাংলাদেশ রেলওয়ে পাকশীর সহকারী পরিবহন কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, গোয়ালন্দ বাজার থেকে গোয়ালন্দঘাট দৌলতদিয়া ঘাট পর্যন্ত রেল লাইনটি অনেক পুরোনো। ঝুঁকি বিবেচনায় রুটে ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে ট্রেন চালাতে চালকদের নির্দেশনা দেওয়া আছে। লাইনটি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিকল্পনা রয়েছে। যথাসময়ে হয়তো পরিকল্পনা বাস্তবায়ন হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

Link copied