পূজা দেখতে গিয়ে নিখোঁজ ২ শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার

Megna Tv

১৯ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পূজা দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার ৯ ঘণ্টা পর মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

শুক্রবার রাতে আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হলো, একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে তাহসিব ইসলাম (৬) এবং হুমায়ুন আলীর ছেলে হুজাইফা হোসেন (৭)।

MegnaTv 24

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর আঠারোখাদা গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে দুর্গাপূজা দেখতে যায় তাহসিব ও হুজাইফা। এরপর থেকে নিখোঁজ ছিল তারা। রাত ১০টার দিকে মাথাভাঙ্গা নদীর তীরে তাহসিবের কাপড় দেখতে পান পূজামণ্ডপে দায়িত্বরত এক পুলিশ সদস্য। পরে নদীতে সন্ধান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে গ্রামের লোকজন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied