ত্রাণ দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, আহত ৯ স্বেচ্ছাসেবী

Megna Tv

১৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
লক্ষ্মীপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রামে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি স্বেচ্ছাসেবী টিম।

শুক্রবার (৩০ আগস্ট) ভোর ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার আরআর টেক্সটাইল মিল এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৯ জন।

তারা হলেন- মালেক মিয়া (২৩), রিফাত হোসেন (২১), মো. লিয়াকত (২৬), মঈন উদ্দিন (৩০), দেলোয়ার হোসেন (২০), সোহেল সিকদার (২৫), নিজাম উদ্দিন (২৫), তাকরিন আহমেদ (২৭) ও ইয়াকুব আলী (২৭)। আহতদের সবার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

চট্টগ্রামের স্বেচ্ছাসেবী আব্বাস উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আহতরা রেইনবো ফাউন্ডেশনের পক্ষ থেকে লক্ষ্মীপুরে ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন। কাজ শেষে তারা একটি পিকআপযোগে চট্টগ্রামে ফিরছিলেন। ভোরে সীতাকুণ্ডে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আহতদের প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন বলেন, স্বেচ্ছাসেবীদের বহনকারী পিকআপটি প্রথমে একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর পিকআপটি সড়কের পাশে থাকা গাছে গিয়ে ধাক্কা খায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এদিকে, শুক্রবার দুপুরে দুর্ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়েছেন মহানগর জামায়াতের আমির ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় তিনি হতাহতদের চিকিৎসার খোঁজ নেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।


NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

স্রোতে ভেসে যাওয়ার ৩৩ ঘণ্টা পর তরুণের মরদেহ উদ্ধার

#

কয়েকদিনের মধ্যেই পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

#

বিদ্যুতের তার চুরি, অন্ধকারে ময়মনসিংহ নগরী

#

মোদাফফরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

#

প্লট বরাদ্দে অনিয়ম: মির্জা আব্বাসের মামলা প্রত্যাহার করলো দুদক

#

‘১০ টাকার ইট এখন আর ১০০ টাকায় কেনা যাবে না’

#

এস আলমের সম্পত্তি না কেনার পরামর্শ

#

পানিবন্দি মানুষের মাঝে ‘উপহার’ নিয়ে চরমোনাই পীর

#

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মির্জা ফখরুল

#

সিলেটে নবনির্বাচিত অনলাইন প্রেসক্লাবের কমিটিকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন

Link copied