রাষ্ট্রপতির আদেশক্রমে ৮ উপ পুলিশ মহাপরিদর্শক বদলি

Megna Tv

২৫ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
রাষ্ট্রপতির আদেশক্রমে ৮ উপ পুলিশ মহাপরিদর্শক বদলি

বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে পুলিশের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার আট কর্মকর্তাকে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বদলি করা কর্মকর্তারা হলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি ও অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) এ কে এম হাফিজ আক্তার শিল্পাঞ্চল পুলিশ ঢাকায় বদলি করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) ড. খ. মহিদ উদ্দিনকে টুরিস্ট পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার(ডিআইজি) মুনিবুর রহমানকে এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ইসরাইল হাওলাদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নজমুল হাসানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মাসুদ করিমকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হাসান মো. শওকত আলীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।


NP/RR24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied