রাজধানীতে জামায়াতের মহাসমাবেশ ৩ জানুয়ারি

Megna Tv

২৮ দিন আগে শুক্রবার, জুন ১৯, ২০২৬


#
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার-বিচার এবং দেশব্যাপী সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এই মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করার লক্ষ্যে সোমবার (২২ ডিসেম্বর) রাতে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা এক সমন্বয় সভা করেছেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘মহাসমাবেশের জন্য আমাদের প্রথম পছন্দ মানিক মিয়া অ্যাভিনিউ। ইতোমধ্যে স্থান নির্ধারণের জন্য আমরা যোগাযোগ করেছি। সেখানে অনুমতি না পেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে।’

কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। একইসঙ্গে দেশব্যাপী ছড়িয়ে পড়া সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক করতে হবে। আমরা বিশ্বাস করি, এই দুটি মৌলিক দাবি পূরণ না হলে নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না।’

দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম জানান, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে। এই বাস্তবতায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং জনগুরুত্বপূর্ণ দাবিগুলো সরকারের কাছে তুলে ধরতেই জামায়াত এই মহাসমাবেশ করতে বাধ্য হচ্ছে। সমাবেশ থেকে দেশ ও জনগণের স্বার্থে রাজপথে জোরালো দাবি জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম

#

নির্বাচনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৯১ আসনে ১৮০ প্লার্টুন বিজিবি মোতায়েন

#

আমিরসহ জামায়াতের ৭ নেতাকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

#

বিএনপির একটাই লক্ষ্য ভোটাধিকার নিশ্চিত করা: সেলিমা রহমান

#

সাঈদীর জানাজায় অংশ নেওয়ায় খুলনা দুই আওয়ামী লীগ নেতা বহিস্কার

#

প্রতিদিন ওঠে ৬৫ হাজার টাকা, চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপে মারামারি

#

বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না,সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে।

#

বিসিবিতে দলীয় লোক দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে: জামায়াত

#

সমঝোতা প্রশ্নে বিএনপির স্পষ্ট অবস্থান জানতে চায় শরিকরা

#

বিএনপি সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল

সর্বশেষ

#

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

#

পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

গ্রামীণ উন্নয়ন ব্যাহত করে বিএনপি সরকারের সুনাম নস্যাতে অসাধু চক্রের অপপ্রচার'

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত

#

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

#

গণভোট নিয়ে সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে: পরওয়ার

#

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

#

একই পরিবারে তিন সংসদ সদস্য

Link copied