বিএনপির দুই ’গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Megna Tv

২৫ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
দুই গ্রুপের সংঘর্ষ

 চাঁদপুর শহরের পুরান বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিকেরও বেশি আহত হয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বৌ বাজার এলাকায় কয়েক ঘণ্টা এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটি হয়।

সাতক্ষীরায় বিএনপির সমাবেশ, জানেন না জেলা আহ্বায়ক

 বিষয়টি মীমাংসার কথা থাকলেও শুক্রবার সন্ধ্যায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ভাঙচুর করা হয় দোকানপাট। সংঘর্ষে আহতদের মধ্যে ৩৫ জন চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 আহতদের দাবি, চাঁদাবাজিতে বাধা দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা রব মিজি, রানা মিজি, শফিক মিজির নেতৃত্বে দুই শতাধিক মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন।

সংঘর্ষে আহত চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম খান দাবি করে বলেন, স্থানীয় রব মিজি ও তার ছেলে রানা এক নিরীহ ব্যক্তির কাছ থেকে চাঁদা চেয়ে তাকে মারধর করেন।

এ সময় এলাকার এক যুবক বাধা দিতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এলাকার গণ্যমান্যরা বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এরইমধ্যে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রব মিজি ও তার সহযোগী বহিরাগতদের সহায়তায় অস্ত্রসস্ত্র নিয়ে এসে আমাদের এলাকার দোকানপাটে ব্যাপক ভাঙচুর করে।

এ সময় বাধা দিতে গেলে আমাদের নারী, পুরুষসহ প্রায় ৫০ জনকে মারধর ও কুপিয়ে জখম করে।অনেককে বেদম পিটিয়ে ও এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরানবাজারে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


NP/ SR24

 

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে আধুনিক প্রযুক্তি নিয়ে সেমিনার

#

‘ভারত আমার মা, পাকিস্তান খালা’

#

সরকার সকল ধর্মের নাগরিকদের সমান অধিকার দিচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী

#

হত্যাসহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

#

কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় ৫,৯৭,৮০০ পিস কিং কোবরা বাজি আটক

#

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

#

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ২

#

গোল্ডেন বুট জিততে মেসির সামনে এখন সমীকরণ কী?

#

রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টমেন্ট’র প্রেসিডেন্ট ফারুক ও সাধারণ সম্পাদক মনোয়ার নির্বাচিত

#

আ.লীগের একাধিক বিজয়ী প্রার্থীসহ ৬১ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied