পুরনো রাজনীতিতে ফিরে যাওয়ার অবকাশ নেই: সাইফুল হক

Megna Tv

৫ ঘন্টা আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
খন্দকার আলী আব্বাসের কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে গণঅভ্যুত্থানের চেতনা ও প্রত্যাশা ধারণ করতে হবে। ছাত্র-জনতার এই অভ্যুত্থানের পর কর্তৃত্ববাদী দখলদারত্বের পুরনো রাজনীতিতে আর ফিরে যাওয়ার অবকাশ নেই।

শনিবার (১৭ আগস্ট) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে আয়োজিত স্মরণ সভায় গণতন্ত্র মঞ্চের অন্যতম এই নেতা এসব কথা বলেন।খন্দকার আলী আব্বাস প্রসঙ্গে সাইফুল হক বলেন, ‘খন্দকার আলী আব্বাস রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখেননি। তার আপোষহীন সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে।’

আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সরকারের পরিণতি থেকে শিক্ষা নিতে দেশের রাজনীতিক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, ‘ এই জাগরণ-অভ্যুত্থান দেশকে এগিয়ে নেওয়ার এক বিশাল সম্ভাবনা জাগিয়ে তুলেছে।’

সভার আগে খন্দকার আলী আব্বাসের কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জ্ঞাপন করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলম, শাহাদাত হোসেন খোকন প্রমুখ।

আলী আব্বাস ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied