ঢাকার কাঁচাবাজারে দাম বাড়ানোর প্রতিযোগিতা

Megna Tv

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

রাজধানীর সবজির বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। তদারকির কোনো প্রভাব নেই বাজারে। বরং দাম বাড়ানোর প্রতিযোগিতা চলছে। তাতে যুক্ত হয়েছে বন্যা-বৃষ্টির অজুহাত।

আজ শুক্রবার (১১ অক্টোবর) ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে চারশ টাকা, তাল বেগুনের দর হাকা হচ্ছে ২০০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা।

দাম বাড়ানোর প্রতিযোগিতাই পিছিয়ে কেবল পেঁপে। পঞ্চাশ ছুয়েছে মাত্র! বাকি সব ধরনের সবজিই দামের সেঞ্চুরি হাঁকিয়েছে। পটল, করলা, ঢেড়স, সবই একশ থেকে১২০ টাকার মধ্যে। সবজির বাজারে এমন নৈরাজ্যে চরম অসহায় ক্রেতারা।

বাজার তদারকি কিংবা ভারত থেকে আমদানি ডিমের বাজার নিয়ন্ত্রণে এমন কোনো উদ্যোগই কাজে আসেনি। প্রতি পিসের জন্য দোকানভেদে গুণতে হচ্ছে ১৪ থেকে ১৫ টাকা।

MegnaTv 24

মৌসুম শেষের প্রভাব পড়তে শুরু করেছে পেঁয়াজ, আদা, আলুর বাাজরে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। আর এক কেজি আদার জন্যও বাড়তি দিতে হচ্ছে ৫০ টাকা।

চড়া দামে অপরিবর্তিত আছে মুরগির বাজার। এক কেজি ব্রয়লার মুরগির দাম ২১০ টাকা। আর লেয়ারের জন্য গুণতে হচ্ছে ৩৪০ টাকা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায়

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

সূর্যোদয়ের দেশের সঙ্গে নতুন মিতালি, কূটনীতির নয়া যুগে প্রবেশ?

#

কুমিল্লায় ফ্রিলান্সার ফারুকের উদ্যোগে ২ শতাধিক ফ্রিলান্সারদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান

#

ভূমিকম্পে ঢাকার কোন এলাকা নিরাপদ?

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

কুমিল্লা সীমান্তে ৩০ লক্ষ টাকার ভারতীয় বাজি আটক

#

চাকরি জাতীয়করণের এক দফা দাবি আনসার সদস্যদের

#

অবৈধ ক্লিনিক বন্ধ না করলে ‘অ্যাকশনে’ যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়

#

বিসিবিতে বাপের দোয়া, মায়ের দোয়া কমিটি করিনি : স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied