ডিএমপি কমিশনার ছাত্রলীগের নেতাদের দেখতে যাওয়া নিয়ে প্রশ্ন জয়নুল আবদীন ফারুকের

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বিএনপির অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিএনপির নেতা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক কিভাবে ছাত্রলীগের নেতাদের হাসপাতালে দেখতে যান তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির নেতা সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) এক অবস্থান কর্মসূচিতে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ডিএমপির কমিশনার সাহেবগতকাল আপনি কি করে একটি রাজনৈতিক দলের সংগঠনের নেতাদের হাসপাতালে দেখতে যান? আজকে কি কারণে প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারি হয়ে, কর্মকর্তা হয়ে আপনি (ডিএমপি কমিশনার) একটি পারিবারিক বিষয় নিয়ে মারামারিতে যারা আহত হয়েছেন, দাঁত পড়ে গেছে.. তাদের দেখতে যান। আর আপনার স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে যখন অসংখ্য নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছেন, একদিনের জন্যও কি তাদের পরিবারের কাছে সমবেদনা পাঠিয়েছেন? পাঠান নাই। কোথায়আমাদের বহু নেতাকর্মীকে রাজপথে আপনারা বাহিনীর সদস্যরা পিটিয়ে পা ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে…. দিনের পর দিন হাসপাতালে একটা দিনের জন্য কি প্রশাসন বা ডিএমপির কোনো কর্মকর্তা দেখতে যান নাই।

নবম সংসদে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, সময় বেশি নাই। অবস্থা খারাপ। মাত্র এখন এডিসি হারুন (হারুনুর রশিদ) সানজিদা (সানজিদা আফরিন) খেলা। আমাদের ছেলে-মেয়েরা গুলি খাবে আর পারিবারিক কলহের কারণে যারা আজকে দোষী সাবস্ত হবেন কিনা জানি নাতাদেরকে আপনি (ডিএমপি) হাসপাতালে দেখতে যান। এটা কি গণতন্ত্রের নমুনা। এসব খেলা বন্ধ করতে হবে।

একতরফা নির্বাচন হবে না জয়নুল আবদিন ফারুক বলেন, এখন আপনি (শেখ হাসিনা) বলেন চব্বিশ ঘন্টা পাড়ি দিয়ে আমেরিকা যাওয়ার দরকার নাই। আবার দেখি সেলফিও তুলেন …. আমি কিছু বুঝতেও পারি না। রাজনীতির আগা-মাথা কিছু বুঝা হচ্ছে না।পায়ের তলায় যখন মাটি থাকে না, কবরের পাশে দিয়ে যাওয়ার সময় যখন ভয়ে গান গাইতে হয়আপনার আপনার নেতাদেরও একই অবস্থা চলছে। যতই টালবাহানা করেন নির্বাচন করবেন বিএনপিকে বাদ দিয়ে? এতো সহজ আর নয়। একতরফা নির্বাচন হতে দেয়া হবে না। নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, হবে। এখনো সময় আছেন আপনারা পদত্যাগ করুন।

জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসনে খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিতসার দাবিতে এক ঘন্টার এই অবস্থান কর্মসূচি হয়। সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এই অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, উলামা দলের শাহ নেছারুল হক, আলমগীর হোসেন, রকিবুল ইসলাম রিপন, যুব জাগপার মীর আমীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

যুদ্ধ নয় শান্তি চাই, তবে আঘাত আসলে প্রতিহত: শফিকুর রহমান

#

সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে: জামায়াত আমির

#

ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে- মনিরুল হক চৌধুরী

Link copied