কুমিল্লায় জমিসহ ঘর পাবে ৭৪৫টি পরিবার

Megna Tv

৫ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#

কুমিল্লা জেলায় আরও ৭৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

সোমবার (৭ আগষ্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুঃ মুশফিকুর রহমান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিসির সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান জানান, জেলার ১০ উপজেলার ৭৪৫টি গৃহহীন পরিবারকে ৭৪৫টি ঘর হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালভাবে এটি উদ্বোধন করবেন। জেলায় ইতোমধ্যে ৪৭২৬টি ঘর গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।

আগামী বুধবার (৯ আগষ্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশব্যাপী এক যোগে ৪র্থ পর্যায়ে এসব পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও জানান ডিসি খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, সিনিয়র সহকারী কমিশনার ইমদাদুল হক তালুকদার, জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সাংবাদিক অশোক বড়ুয়া, সাংবাদিক আবুল কাশেম হৃদয়, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক সোহাগ, সাংবাদিক মাহাবুব আলম বাবু, সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক ফারুক, একুশে টিভির রিপোর্টার হুমায়ন কবির রনি, সময় টিভির জেলা প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শিকলেই বন্দি মায়ের ভালোবাসা

#

এমপি আনার হত্যা : ৪ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

#

মাঠজুড়ে চলছে রোপা আমনের বীজতলা তৈরির ধুম

#

মাছ চাষ শিখতে বিদেশ যাবেন ১০০ কর্মকর্তা। ব্যয় প্রস্তাব করা হয়েছে ৭ কোটি টাকা ।

#

আমরা মিলে গেছি, কারো বিরুদ্ধে কথা বলে লাভ নাই : মনির চৌধুরী

#

প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ কুমিল্লার উদ্দোগে প্রায় ২শতাধিক নাজেরা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

#

দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

লাকসাম মনোহরগঞ্জ গ্যাস সিলিন্ডার এখন সোনার হরিণ

#

কুমিল্লা সীমান্তে ৪৪০ কেজি ইলিশ জব্দ

#

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে হাদির জানাজা

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied