কুমিল্লার তিন উপজেলায় নিবন্ধনের আওতায় আসছে সব নৌযান

Megna Tv

৭ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

দেশে প্রথমবারের মতো নৌযানের সমন্বিত জাতীয় তথ্যভান্ডার (ডেটাবেজ) তৈরির উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লার হোমনা, মেঘনও দাউদকান্দি উপজেলার সব ধরনের নৌযান নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।এ লক্ষ্যে মঙ্গলবার (০৪

আগষ্ট) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নৌযান শুমারি-২০২৬’ বাস্তবায়ন বিষয়ে এক অবহিতকরণ সেমিনারের আয়োজন করে জেলা পরিসংখ্যান কার্যালয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ রোজী আক্তার বলেন, নৌখাতকে সুশৃঙ্খল ও তথ্যনির্ভর ব্যবস্থাপনার আওতায় আনতে নৌযান শুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদীনির্ভর হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার চলাচলকারী সব ধরনের নৌযানের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে সেগুলো নিবন্ধনের আওতায় আনা হবে।

তিনি বলেন, এর মাধ্যমে একটি নির্ভুল নৌযান ডেটাবেজ তৈরি হবে, যা নৌ-নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

জেলা প্রশাসক আরও বলেন, এ ধরনের কার্যক্রম মাঠপর্যায়ে শুরু করার আগে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করলে সমন্বয় আরও কার্যকর হবে। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের অংশগ্রহণে শুমারি কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে।

সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী, জেলা পুলিশের পুলিশ পরিদর্শক এজাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

Link copied