বৃদ্ধের দায়ের কোপে কবিরাজের কব্জি বিচ্ছিন্ন

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
হাসপাতালে চিকিৎসাধীন আহত কবিরাজ আবদুল জব্বার।

চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজানে বৃদ্ধের দায়ের কোপে আবদুল জব্বার (৪৬) নামে স্থানীয় কবিরাজের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ১৮ সেপ্টেম্বর সকাল ১০টার সময় দক্ষিণ পাড়ায় ঘটনা ঘটে।

জানা গেছে, আবদুল জব্বার ইউনিয়নের নাম্বার ওয়ার্ডের পূর্ব কলাউজান হরিনা এলাকার আবদুল করিমের ছেলে। বৃদ্ধ মো. আবদুর রহিম (৬০) একই এলাকার বাসিন্দা।

মামলার এজাহার স্থানীয়দের থেকে জানা যায়, আহত ব্যক্তি একজন কবিরাজ। অভিযুক্ত বৃদ্ধ কোনো কারণ ছাড়া প্রায় সময় ওই কবিরাজকে গালমন্দ করতেন। ঘটনার দিন কবিরাজ আবদুল জব্বার স্থানীয় এক দোকান থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। অবস্থায় কবিরাজের পথরোধ করে বৃদ্ধ আবদুর রহিম বলেনতোর এই কবিরাজির কারণে আমার সমস্যা হচ্ছে এতে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধের হাতে থাকা ধারালো দা দিয়ে কোপ দিলে প্রথমে মাথার ডান পাশে মারাত্মক রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবদুল জব্বার। পরে বৃদ্ধ রহিম আবার দা দিয়ে কোপ দিলে কবিরাজের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত কবিরাজের চিৎকারে আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে বৃদ্ধ আবদুর রহিমকে স্থানীয়রা ধরে ফেলে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

আহত কবিরাজের স্ত্রী সমশুন নাহার জানান, বৃদ্ধের দায়ের কোপে তার স্বামীর কব্জি বিচ্ছিন্ন ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তার স্বামী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বৃদ্ধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, দায়ের কোপে কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় বৃদ্ধ আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আহত কবিরাজের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তার বৃদ্ধকে আদালতে সোপর্দ করা হয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

#

মাদ্রাসায় শূন্য পাসের প্রতিষ্ঠান বেশি

Link copied