আমির হামজা-উসামা-হারুনসহ ছয়জনকে অব্যাহতি

Megna Tv

১৫ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ছবি: সংগৃহিত

রাজধানীর শেরে-বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আলোচিত ইসলামি বক্তা মো. আমির হামজা, আলী হাসান উসামা মুফতি হারুন ইজহারসহ ছয়জনকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া অপর আসামিরা হলেন- ইসলামি বক্তা মাহমুদুল হাসান গুনবী, আল সাকিব, মো. আব্দুল্লাহ আনোয়ার হোসেন।

সোমবার ( সেপ্টেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান তাদের মামলার দায় হতে অব্যাহতি দেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। জামিনে থাকা আলোচিতবক্তা মো. আমির হামজাসহ ছয়জন আসামি আদালতে হাজিরা দেন। সময় কারাগারে আটক আসামি সাকিবকে আদালতে হাজির হন। এসময় আসামি পক্ষের আইনজীবীরা মামলার অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আলোচিত বক্তা মো. আমির হামজাসহ ছয়জনকে অব্যাহতি দেন। আসামি সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আল মামুন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় ২০২১ সালের মে শেরে-বাংলা নগর এলাকা থেকে আবু সাকিব নামের এক আসামিকে গ্রেফতার করে সিটিটিসি ইউনিট। পরে হামলার পরিকল্পনায় প্ররোচনার অভিযোগে আলী হাসান ওসামা নামের এক বক্তাকে গ্রেফতার করা হয়।

ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানীর শেরে-বাংলা নগর থানায় মামলা হয়। মামলায় আবু সাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মামলাটি তদন্ত শেষে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির ইন্সপেক্টর কাজী মিজানুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।চার্জশিটে অভিযোগ করা হয়- আসামি হামির হামজা অন্যরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদমূলক প্রচার চালিয়ে আসছিলেন। তার উগ্রবাদমূলক প্রচারণায় উদ্বুদ্ধ হন আসামি আবু সাকিবসহ অন্যরা।


NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেপ্তার, রিমান্ড শুনানি সোমবার

#

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা

#

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

Link copied