রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

Megna Tv

৫৮ মিনিট আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগৃহীত ছবি

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ  বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

আগামী রোববার বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে বলে এ আইনজীবী জানিয়েছেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।

আইনজীবী জানান, ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারে না। তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়।

এদিকে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেপ্তার, রিমান্ড শুনানি সোমবার

#

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা

#

দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

Link copied