কুমিল্লায় থানা হেফাজতে নারী আসামির আত্মহত্যা

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬


#
সংগ্রহ

কুমিল্লার হোমনায় থানা হেফাজতে হামিদা ওরফে ববিতা (৩২) নামে এক নারী আসামির আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হোমনা থানার ‘নারী ও শিশু সহায়তা ডেস্ক’ রুমে এই ঘটনা ঘটে। নিহত হামিদা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী।পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে হামিদা তার সতীনের ছেলে সায়মনকে (১১) ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। ছুরিকাঘাতে শিশুটির পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা হামিদাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই রাতেই আহত সায়মনের চাচা স্বপন মিয়া বাদী হয়ে হামিদাকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার সকালে হামিদাকে আদালতে সোপর্দ করার কথা ছিল। হামিদার সঙ্গে তার ৪ বছরের একটি ছোট বাচ্চা থাকায় তাকে হাজতখানায় না রেখে থানার ‘নারী ও শিশু সহায়তা ডেস্কে’ রাখা হয়েছিল। সেখানে তার সঙ্গে অন্য নারী আসামি এবং নারী গ্রামপুলিশও পাহারায় ছিল। এর মধ্যেই বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সবার অগোচরে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।থানা হেফাজতে মৃত্যুর বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করে। সহকারী পুলিশ সুপার জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহের সুরতহাল সম্পন্ন হবে। এরপরই ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে চিকিৎসককে অপহরণ, সাবেক ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

#

নবজাতকের মৃত্যুকে ঘিরে শেবাচিমে তুলকালাম

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

#

বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

#

‘বিশেষ নিরাপত্তা বাহিনী’ আইন সংশোধনের উদ্যোগ, যুক্ত হবে প্রধান উপদেষ্টার নিরাপত্তার বিধান

#

চার শতাধিক পিস্তল হারানো আছে, যা দুশ্চিন্তার বিষয়

#

সালমান-আনিসুল-জিয়াউলকে আরও ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

#

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা

#

হামের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

সর্বশেষ

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি

#

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

#

জামাই করেছেন ২৫ বিয়ে, শ্বশুর বিজেপির বিধায়ক জানলেন মেয়ের বিয়ের আড়াই বছর পর

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

#

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

#

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ‎‎কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল

#

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied