অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রলীগের তিনজন রিমান্ডে

Megna Tv

১৫ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
গাজীপুরে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকর্মীরা।

গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতার মায়ের দায়ের করা মামলায় তিন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার মাওনা প্রশিকার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন।

পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাতটি গুলি ১৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড বেগুনবাড়ী গ্রামের হৃদয় শেখ (২৪), ছাত্রলীগের কর্মী আনোয়ার হোসেন (২৯) মেহেদী হাসান শিহাব (২৪)

পুলিশ জানায়, গত ৩১ আগস্ট রাতে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান পরিচালনা করেন। সময় সিহাব হোসেন, হৃদয় শেখ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত শুক্রবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের সিহাব হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, বুলেট ইয়াবা উদ্ধার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গতকাল গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরাও নজরদারিতে রয়েছেন। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

তিনি বলেন, আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে আদালত দুদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

জানা গেছে, গত ৩০ আগস্ট গভীর রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় গ্রেপ্তার আসামিরা হামলা চালায়। আসামি তাদের সহযোগীরা মোটরসাইকেলের বহর নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ফাঁকা গুলি করে এক যুবলীগ নেতার তিনটি গাড়ি ভাঙচুর করেন। ঘটনায় যুবলীগ নেতার মা রেখা রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

Link copied